এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের বিতর্ক: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৪

এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের বিতর্ক: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৪ |
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাট কমলা হ্যারিসের সঙ্গে তাঁর মঙ্গলবারের বিতর্কটি ছিল সর্বকালের সেরা বিতর্ক। এ ছাড়া এবিসি নিউজের সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। বিতর্কের পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি আমার সেরা বিতর্ক ছিল, বিশেষ করে ‘এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের’ বিতর্কের লড়াই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কে সঞ্চালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রিপাবলিকান শিবির। ট্রাম্পের প্রচারশিবিরের প্রতিনিধিরা বলছেন, ট্রাম্পকে ঘায়েল করতে কমলা ও সঞ্চালকরা একজোট হয়ে কাজ করেছেন। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এবিসি নিউজের আয়োজনে ৯০ মিনিটের এই বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড

মুইর ও লিনসে ডেভিস। রিপাবলিকান সিনেটর টম কটনের অভিযোগ, বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালকরা ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মিলে ট্রাম্পের বিপক্ষে ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের’ বিতর্কের লড়াই। তাঁর (কমলার) কোনো কিছু করারই পরিকল্পনা নেই। সাত, আট কিংবা ৯ মাসের মধ্যে গর্ভপাতের বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা উচিত কিনা– সে প্রশ্নে কোনো অবস্থান নিতে তিনি (কমলা) অস্বীকৃতি জানিয়েছেন। এর কারণ, তিনি কট্টর বামপন্থি অবস্থান পোষণ করেন। খবর এনডিটিভির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং