আমরণ অনশনে চবির চারুকলার শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ April, ২০২৫

আমরণ অনশনে চবির চারুকলার শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ April, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরাতে ফের বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা থেকে প্রায় ৯ শিক্ষার্থী এ অনশন শুরু করেছেন। এর আগে দুপুর ১২টা থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি করেন অর্ধশতাধিক শিক্ষার্থী। উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামিম উদ্দিন গত ডিসেম্বরে আন্দোলনের মুখে বলেছিলেন, এ বছরের ৩১ মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করা হবে। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, একাডেমিক কাউন্সিলে বিষয়টি পাশ হয়েছে। শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের দেওয়া সময় পেরিয়ে পেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলনে নেমেছেন তারা। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশরুর ফাহিম বলেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা মিডিয়ার

সামনেই ঘটা করে ঘোষণা দিয়েছিলেন চারুকলা ক্যাম্পাসে নিয়ে আসার। যদি প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমাদের আরও কঠোর হওয়া ছাড়া উপায় দেখছি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল