উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৬

উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৬ |

বরিশালের উজিরপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুর বিরুদ্ধে গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এবং আজ রবিবার পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বায়জিদ হোসেন রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের ভিডিও ধারণ করতেন এবং এসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেল ও অনৈতিক কাজের চেষ্টা করতেন। নাম গোপন রাখার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার রাত ১০টার দিকে

উজিরপুর পৌর এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ হোসেন প্রতিবেশী এক নারীর বাথরুমে গিয়ে মুঠোফোনে গোপনে ভিডিও করার চেষ্টা করেন; নারী তা দেখে চিৎকার করেন এবং স্থানীয় লোকজন এসে তাকে আটক করে। মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায় এবং উত্তেজিত লোকজন বায়জিদকে মারধর করে।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম প্রথম আলোকেই জানান, বায়জিদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নো ভিডিও পাওয়া গেছে এবং পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। থানার কর্মকর্তারা বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের