পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ November, ২০২৬

পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ November, ২০২৬ |

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান অস্থিরতা নিরসন না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পোশাকশিল্প মালিকদের প্রতিনিধিদলের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে সরকার আগামী রোববার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে নেতৃত্ব দেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। উপস্থিত একাধিক শিল্পমালিক জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনায় পরিস্থিতির উন্নতি না হলে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ

রাখার বিষয়ে তারা মত প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় রোববার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার অনুরোধ জানিয়ে বলেন, এরপরও অবস্থার পরিবর্তন না হলে মালিকেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার এবং বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হক। এছাড়া হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম এবং বিকেএমইএর সহসভাপতি অমল পোদ্দারসহ সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সাবেক সভাপতি ও শীর্ষ রপ্তানিকারকদের নিয়ে

এক বৈঠকে প্রাথমিকভাবে কারখানা বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেদিন সন্ধ্যায় বিজিএমইএ সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে সময় আইনশৃঙ্খলার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন, যার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ তখন কোনো কঠোর নির্দেশনা দেয়নি।

গত দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের কারণে চলতি সপ্তাহে নিয়মিত উৎপাদন ব্যাহত হয়েছে। গত রোববার সরকার শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য বোর্ড গঠন করেছে এবং বুধবার প্রথম সভায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো কার্যকর ও জানুয়ারি থেকে তা প্রদানের সিদ্ধান্ত হয়। মজুরি বোর্ডের ঘোষণার পর আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকরা কাজে যোগ দিলেও

সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

বিজিএমইএর তথ্য অনুযায়ী, আজ সাভার-আশুলিয়া-জামগড়া এলাকার ১৭০টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া গাজীপুর ও সাভার-আশুলিয়া অঞ্চলের ৯১টি কারখানা গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ‘আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন আশুলিয়াকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের