আরও খবর
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: তিতুমীর
চলতি বছর শেষে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করবেন ট্রাম্প
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই নির্বাচনে দলটির এমন ভরাডুবি হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে জেডি ভ্যান্স লেখেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমার সঙ্গে একমত হন আর নাই হন, অন্তত সততার সঙ্গে এই সত্যটা স্বীকার করুন যে—এ যুদ্ধের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।’ জেডি ভ্যান্সের মতে,
এখন ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার জন্য যেকোনো আলোচনা এই সত্য স্বীকার করার মাধ্যমেই শুরু হওয়া উচিত।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, তখন থেকেই এই যুদ্ধের বিষয়ে সংশয়ী ছিলেন জেডি ভ্যান্স। একসময় ট্রাম্প প্রশাসনের পক্ষে ইরানের সঙ্গে সমঝোতা প্রচেষ্টার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এখন এই অজনপ্রিয় যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে রিপাবলিকান পার্টির এই ভরাডুবির পর গত মঙ্গলবার একই ধরনের মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পও। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, নির্বাচনে এই
যুদ্ধের বড় প্রভাব ছিল। তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে ভাবি না। আমি সঠিক কাজটিই করেছি।’





