বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ইউসুফ পাঠানকে জমি উপহার দেওয়া হচ্ছে। গুজরাটের বড়োদরায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ একটি জমির ৫০০ বর্গমিটার ইউসুফ পাঠানকে বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার। বাকি ৪৭৮ বর্গমিটার জমি বাজারদরের তুলনায় ৪৫ শতাংশ ছাড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বড়োদরা পৌর কমিশনারের জমা দেওয়া প্রস্তাবটি আগামী ২৩ অক্টোবর বিজেপি-শাসিত পৌরসভার স্থায়ী কমিটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। তবে প্রস্তাবটি এখনো অনুমোদিত হয়নি। বড়োদরার তান্দালজা এলাকায় নিজের বাড়ির পাশে থাকা ৯৭৮ বর্গমিটার জমিটি কেনার জন্য ২০১২ সালে আবেদন করেছিলেন পাঠান। প্রথমে পৌরসভা সম্মতি দিলেও ২০১৪

সালে গুজরাট সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় নির্বাচিত হওয়ার পর পাঠানকে ওই জমিতে কথিত অবৈধ দখল সরানোর নোটিশ দেয় বড়োদরা পৌরসভা। এর বিরুদ্ধে তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। তবে আদালত রাজ্য সরকারের জমি বরাদ্দের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে ডিভিশন বেঞ্চে করা আবেদন এ বছরের আগস্টে প্রত্যাহার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল ছেড়ে এনডিএতে যোগ দেওয়া পাঠানের জমির দাবি এখন রাজ্য সরকারের নতুন প্রস্তাবের মাধ্যমে ফের সামনে এসেছে। রাজ্যের নগরোন্নয়ন ও নগর আবাসন দপ্তরের ২০২৪ সালের একটি প্রস্তাবের ভিত্তিতে নির্দিষ্ট শর্তে জমি বরাদ্দের কথা বলা হয়েছে। ইউসুফ পাঠানের জমি উপহার পাওয়ার সঙ্গে রাজনৈতিক

অবস্থান পরিবর্তনের সরাসরি সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। ভারতের হয়ে ৭৯ ম্যাচ খেলা পাঠান ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান