ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ
ওষুধ পরিবেশকদের (ডিস্ট্রিবিউটর) খরচের ওপর ভিত্তি করে ব্যবসায়িক মুনাফার সীমা সর্বোচ্চ ৩০ শতাংশ বেঁধে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ক্যানসারের দামি ওষুধগুলোর পাশাপাশি প্যাটেন্ট করা কিছু ওষুধও এর আওতায় থাকবে। ফলে সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এই হারে দাম কমলে ক্যানসার আক্রান্ত রোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। রোগটির ওষুধের বাজারে অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে ক্যানসারের ৪২টি ওষুধের মুনাফায় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা। তবে এর প্রকৃত প্রভাব কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। কোন ওষুধগুলো নতুন নিয়মের আওতায় থাকবে
সেটির একটি তালিকা তৈরি করা হচ্ছে। ভারতে ক্যানসার চিকিৎসায় ওষুধগুলো অনুমোদিত ও বহুল ব্যবহৃত কি না সেটি বাছাই প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। ফার্মাসিউটিক্যালস বিভাগের সূত্র জানিয়েছে, ওষুধ কতটা দামি সেটি এখানে গুরুত্বপূর্ণ। কম দামের ওষুধের ক্ষেত্রে ৩০ শতাংশের সীমা কার্যকর করা হলে কোম্পানিগুলো বাজারজাত করতে আগ্রহ হারাবে। কারণ, নির্ধারিত মুনাফার সীমা তখন বিপণন ও বিতরণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। ওই সূত্র আরও জানায়, রোগীর চিকিৎসা ব্যয়ে যেসব ওষুধের চড়া দাম বেশি প্রভাব ফেলে, সেগুলোকে নতুন নিয়মের আওতায় আনতে চাইছে ভারত সরকার। কম দামি ওষুধের সরবরাহ ও বিতরণে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য ঢালাওভাবে সব
ওষুধের ওপর মূল্যসীমা আরোপ করা হবে না।