এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
এশিয়ান গেমসে সেমিফাইনালের পর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে হেরে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এমন ভরাডুবির পর কাঠগড়ায় অধিনায়ক লিটন দাস ও পুরো দল। তবে ম্যাচ শেষে আয়োজিত অফিশিয়াল সংবাদ সম্মেলনে মাঠের পারফরম্যান্স আলোচনার চেয়ে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ ও অনভিপ্রেত বাকবিতণ্ডাই মূখ্য হয়ে ওঠে, যা নিয়ে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা জানতে চাওয়া হলে লিটন সোজাসুজি হারের দায় স্বীকার করেন এবং প্রতিপক্ষের ব্যাটার থারিন্দু রত্নায়েকেকে কৃতিত্ব দেন। নিজের বাজে ফর্ম (প্রথম ম্যাচে ২ ও ব্রোঞ্জ ম্যাচে ০ রান) নিয়েও অকপটে মেনে নেন, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক।

আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’ তবে উত্তাপ ছড়ায় এরপরের প্রশ্নগুলোতে। ক্রিকেট দলের ব্যর্থতার সঙ্গে দেশের অন্যান্য নিম্নবিত্ত বা সুবিধাবঞ্চিত খেলার অ্যাথলেটদের তুলনা টেনে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কয়েকজন বেশ কিছু আপত্তিজনক ও খোঁচামূলক প্রশ্ন তোলেন। ক্রীড়াবিদদের পারফরম্যান্সের বাইরে গিয়ে ব্যক্তিগত জীবন এবং সামাজিক পরিস্থিতি টেনে এনে অনভিপ্রেত মন্তব্য করা হয়। এমনকি এক বাংলাদেশি সংবাদকর্মী সরাসরি বলে বসেন—অন্যান্য খেলার অ্যাথলেটদের পায়ে জুতা বা ঘরে খাবার না থাকলেও তারা পদক আনছে, আর ক্রিকেটাররা সব সুবিধা পেয়েও ‘দেশকে ছি ছি করাচ্ছেন’। ক্রিকেট দলকে উদ্দেশ্য করে ‘বাংলাদেশ টিম কি এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে?’ কিংবা ‘আপনারা অনুতপ্ত কি না?’—এরকম আক্রমণাত্মক ও আবেগীয় কথা বলতে

থাকেন কয়েকজন সাংবাদিক। পেশাদার ক্রীড়া সাংবাদিকতার পরিপন্থী এমন আচরণে একপর্যায়ে চরম বিরক্ত হন লিটন দাস। উত্তপ্ত পরিস্থিতিতে অধিনায়কের মন্তব্য প্রকাশের সুযোগ না দিয়ে তাঁর ওপর বারবার পদত্যাগের চাপ সৃষ্টি করা হলে, লিটন ক্ষোভ ও বিরক্তি মিশিয়ে বলে ওঠেন, ‘রিজাইন করে দিব? আচ্ছা এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম। নেক্সট কোয়েশ্চেন প্লিজ।’ টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের হোটেল থেকে বাইরে যাওয়া ও খাবারের অভ্যাসের বিষয়ে বাংলাদেশি সাংবাদিকদের একাংশের তোপের জবাবে বাস্তব চিত্র তুলে ধরেন লিটন। তিনি জানান, আয়োজকদের অনুশীলনের পর্যাপ্ত সুবিধার ঘাটতি ছিল এবং সরবরাহ করা খাবারের মান অ্যাথলেটদের উপযোগী ছিল না। ফলে শরীর ও এনার্জির চাহিদা মোতেই ক্রিকেটারদের বাইরে গিয়ে খাবার খেতে হয়েছে। টুর্নামেন্টে ব্যর্থতার পর

দল ও অধিনায়কের গঠনমূলক সমালোচনা অত্যন্ত স্বাভাবিক। তবে আন্তর্জাতিক মঞ্চে অফিশিয়াল প্রেস কনফারেন্সে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের পেশাদার প্রশ্ন এড়িয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণ ও অসৌজন্যমূলক আচরণের ঘটনাটি ক্রীড়ামহলে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে