‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬

‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ |
মঙ্গলবারে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে চূর্ণ করেছে স্পেন। সেই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ম্যাচ শেষে ইয়ামালের ব্যালিন ডি’অর জয়ের শক্ত দাবির কথা তুলে ধরেছেন তার জাতীয় দলের সতীর্থ নিকো উইলিয়ামস। সেভিয়ার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স মূলত তার সাম্প্রতিক ধারাবাহিকতারই অংশ। গত সপ্তাহান্তে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের এই বড় জয়ে শেষ মুহূর্তে জোরালো শটে দলের হয়ে শেষ গোলটি করেন উইলিয়ামস নিজেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে বার্সেলোনা উইঙ্গারের এই দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জয়ের দৌড়ে তার নাম আবার আলোচনায় নিয়ে এসেছে। ম্যাচ শেষে

মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উইলিয়ামস জোর দিয়ে বলেন, ‘লামিনের ব্যালিন ডি’অর প্রাপ্য। অনেকেই অনেক মতামত দিতে পারেন, তবে যারা ফুটবল বোঝেন এবং ভালোবাসেন, তাদের একবাক্যে স্বীকার করতেই হবে যে লামিনই সেরা।’ ইয়ামালের এমন অবিশ্বাস্য মৌসুমের কারণেই উইলিয়ামস প্রকাশ্যে তাকে সমর্থন দিয়েছেন। এই মৌসুমে তিনি লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রেখেছেন। গত বছর উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করা ১৯ বছর বয়সী এই তারকা এখন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের সঙ্গে ব্যালন ডি’অর জয়ের প্রধান দাবিদারদের একজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?