ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল
আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক ও স্থানীয় দ্বন্দ্বে গুরুতর আহত মো. মনসুর (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ২৯শে সেপ্টেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া এলাকায় বিএনপি কর্মীদের হামলার শিকার হন তিনি।
নিহত মনসুর স্থানীয় খলিল ভূঁইয়া বাড়ির মৃত সালামত উল্লাহ ওরফে জুনুর ছেলে এবং তিনি এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
মনসুর পেশায় তিনি একজন কাভার্ডভ্যান চালক ছিলেন। মঙ্গলবার বিকেলে তার জানাজা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গোলাবাড়িয়া এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ বিএনপির কর্মীরা মনসুরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, “কয়েকদিন আগে হামলায় মনসুর গুরুতর আহত হন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেছেন। এই ঘটনায় থানায় ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।”