সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৬

সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৬ |
ঢাকা সফর নয়, বরং আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাই এখন ভারতের মূল লক্ষ্য—এমনটিই জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। পত্রিকাটির তথ্য মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতের মূল জাতীয় দল। আর ঢাকায় সাফের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেখা যেতে পারে তাদের অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের। মূলত সূচির মারপ্যাঁচেই তৈরি হয়েছে এই জটিলতা। সাফের খেলা চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, অন্যদিকে ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর। ভারতের কোচ খালিদ জামিল চান ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্ত দলের মুখোমুখি হতে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামলে জাতীয় দলের আসল লাভ হবে বলেই তাঁর বিশ্বাস। টাইমস অব ইন্ডিয়াকে

খালিদ জামিল বলেন, ‘বিশ্বকাপে খেলে আসা কোনো দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব যখন এলো, তখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে আমি সায় না দিয়ে পারিনি।’ ভারতের এই মনোভাবের কারণে সাফ টুর্নামেন্টের গতিপথই বদলে যেতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। আর অন্য গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান