বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে দল পুনর্গঠনের লক্ষ্যে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচের দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। টাউনসভিলে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ব্রিসবেনে। গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান ব্যর্থতায় শেষ হওয়ার পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্রাজিল। শেষ ১৬-র লড়াইয়ে নরওয়ের কাছে হেরে আকস্মিকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দলটি। এমন ধাক্কার পর বড় ধরণের রদবদল এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচ এবং ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য গত বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র ৯ জন

খেলোয়াড়কে দলে রেখেছেন তিনি। চেলসির দুই ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও এস্তেভাওকে স্কোয়াডে ফেরানো হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নতুন মুখ এনেছেন কোচ। সুযোগ পাওয়া নতুনদের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক পেদ্রো মোরিস্কো ও ওতাভিও, ডিফেন্ডার মাউরো জুনিয়র এবং মিডফিল্ডার ব্রেনো বিদন ও গাব্রিয়েল বোন্তেম্পো। নতুনদের পাশাপাশি অভিজ্ঞদের ওপরও আস্থা রাখছেন আনচেলোত্তি। দলে রয়েছেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আর্সেনাল মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালহায়েস ও মারকুইনিয়োসের মতো তারকা ফুটবলাররা। দলে নতুনদের সুযোগ দেওয়া নিয়ে মিডফিল্ডার ব্রুনো গিমারেস বলেন, ‘আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিভা উঠে আসছে। তাই একটি শক্ত ভিত্তি থাকা খুবই প্রয়োজন, যাতে কোচ নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে যেতে পারেন।’ তিনি আরও

যোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত হয়নি। তবে ভালো ফুটবল খেলে ম্যাচ জেতাই এখন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার একমাত্র পথ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ