গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
কৃষ্ণসাগরীয় অঞ্চলের অস্থিরতায় বিশ্ববাজারে গমের দাম বেড়েছে, একই সঙ্গে সরবরাহও কমে এসেছে। এমন প্রেক্ষাপটে গম আমদানির জন্য বাংলাদেশ আবার ভারতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টের শেষ দিকে ভারত রপ্তানিতে আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে। এরপর থেকে বাংলাদেশের আমদানিকারকেরা ভারতীয় গম কেনার জন্য দুই লাখ টনের বেশি পণ্যের ঋণপত্র বা এলসি খুলেছেন। ২০২২ সালের পর বাংলাদেশে ভারতীয় গমের বড় চালানের জন্য এটাই প্রথম এলসি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে শস্য পরিবহন ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অঞ্চলটি বিশ্বের অন্যতম বড় গম রপ্তানিকারক হওয়ায়, এই বিঘ্ন বাংলাদেশের আমদানির উৎসেও পরিবর্তন এনেছে। বাংলাদেশকে বছরে ৭০ লাখ

টনের বেশি গম আমদানি করতে হয়। ২০২২ সালের মে মাসে ভারত গম রপ্তানি বন্ধ করার আগে দেশের প্রয়োজনীয় গমের প্রায় ৭০ শতাংশই আসত ভারত থেকে। ভারতের রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশ আর্জেন্টিনা, কানাডা, রাশিয়া ও ইউক্রেন থেকে গম আনা শুরু করে। এসব উৎসের মধ্যে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে আসত দেশের মোট গম আমদানির প্রায় ৪০ শতাংশ। ব্লুমবার্গের সঙ্গে কথা বলা সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বাংলাদেশে ভারতীয় গমের বেশির ভাগই রেলপথে পরিবহন করা হবে। পরিবহন ব্যয়সহ প্রতি টন গমের দাম ৩০৫ থেকে ৩২৬ ডলারের মধ্যে পড়তে পারে। সম্প্রতি শ্রীলঙ্কার আমদানিকারকেরাও জাহাজীকরণের আগে প্রতি টন ৩২৫ ডলার দরে প্রায় ৬০ হাজার টন ভারতীয় গম কিনেছেন। তীব্র দাবদাহে ফসলের

উৎপাদন কমে যাওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে গমের দাম বেড়েছিল। খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হওয়ায় ২০২২ সালের মে মাসে দেশটি গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। ওই সিদ্ধান্তের পর নিয়মিত বাণিজ্যিক চালান পাঠানো বন্ধ হয়ে যায়। প্রায় চার বছর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার পর, ২০২৬ সালে ভারত নির্দিষ্ট কোটা বেঁধে দিয়ে সীমিত পরিসরে গম রপ্তানির অনুমতি দিতে শুরু করে। বাংলাদেশের সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গত এক মাসে ঢাকায় ময়দার দাম ১৭ শতাংশ বেড়েছে। চালের পর গম দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। মূল্যস্ফীতি আগে থেকেই বেশি থাকায় গমের দাম আরও বাড়লে মানুষের জীবনযাত্রার খরচে অতিরিক্ত চাপ পড়তে পারে। এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের

শস্য গবেষণা বিভাগের প্রধান ভ্লাদিমির জিনকোভস্কি ব্লুমবার্গকে বলেন, বাংলাদেশের জন্য প্রধান উদ্বেগ গম পাওয়া যাবে কি না, তা নয়; বরং গম কেনার সামর্থ্য আছে কি না, সেটিই বড় প্রশ্ন। দাম বাড়লে মানুষ বিকল্প হিসেবে চালের ব্যবহার বাড়াতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!