অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ |
দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। নতুন চার ডিজিটাল ব্যাংকগুলো হলো- বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। এনিয়ে ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হলো। এর আগে ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক,

অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল লাইসেন্স স্থগিত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট