ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ September, ২০২৬

ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ September, ২০২৬ |
ভারত সফর ও আগামী সপ্তাহের ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, সেলেসাওদের জন্য ‘প্রীতি ম্যাচ’ বলে কিছু নেই। আন্তর্জাতিক গণমাধ্যমের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার মাঠে ভারতের মুখোমুখি হবে র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল। ভিনিসিউস জুনিওরসহ একাধিক শীর্ষ তারকাকে সঙ্গে নিয়ে মাঠে নামবে তারা। ক্রিকেটের চরম জনপ্রিয়তার মাঝেও ভারতে ফুটবলের প্রতি দারুণ আবেগ রয়েছে। সেই দেশে এই প্রথম সিনিয়র পুরুষ দল নিয়ে পা রাখছে বিশ্ব ফুটবলের এই অন্যতম পরাশক্তি। স্থানীয় ভক্তদের জন্য ফুটবল ইতিহাসের অন্যতম সফল দলটিকে সরাসরি মাঠে দেখার এটি এক বিরল সুযোগ। দৈনিক ‘দ্য

টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলতে যাওয়া আমাদের জন্য আনন্দের, কেবল ব্রাজিলীয় সমর্থকদের জন্যই নয়, ভারতের ফুটবলপ্রেমীদের জন্যও।’ কাগজে-কলমে এটি প্রীতি ম্যাচ হলেও, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ স্পষ্ট জানিয়েছেন যে ব্রাজিল পূর্ণ গুরুত্ব দিয়েই মাঠে নামবে। ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ, প্রীতি ম্যাচ। তবে আমাদের কাছে কোনো ম্যাচই প্রীতি ম্যাচ নয়।’ ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ১৩৮ নম্বরে রয়েছে ভারত। তারা এখনো বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও, কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচ ব্রাজিলের জন্য নতুন একটি ফুটবল সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ করে দেবে। গত বছর দায়িত্ব নেওয়া

এই কোচ বলেন, ‘আমাদের অন্যান্য দেশ ও তাদের সংস্কৃতি দেখতে হবে। আমরা ভিন্ন ঘরানার দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারতে খেলা রোমাঞ্চকর হবে। এটা ঠিক যে বিশ্বমানের দলের বিপক্ষে খেলার মতো অভিজ্ঞতা ভারতের নেই, তবে তারা কেমন খেলে তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কখনো ভারতে যাইনি। কলকাতায় যেতে আমি খুবই রোমাঞ্চিত।’ এর আগে ১৯৭৭ ও ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তি পেলে ভারত সফর করেছিলেন। তবে একটি পূর্ণ শক্তির ব্রাজিলীয় পুরুষ জাতীয় দল হিসেবে ভারতে এটাই তাদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। এই সফরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতীয় উপমহাদেশে পৌঁছাবে ব্রাজিল দল। ফুটবল ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার আনচেলত্তি

কোচ হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। বর্তমানে ব্রাজিল দীর্ঘদিনের বিশ্বকাপ ট্রফি খরা কাটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০০২ সালে তারা শেষবার ফুটবল বিশ্বের সেরা মুকুট জিতেছিল। তাদের সাম্প্রতিক বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল শেষ ষোলো থেকে। ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচসূচি: ২৫ সেপ্টেম্বর: বনাম অস্ট্রেলিয়া ২৯ সেপ্টেম্বর: বনাম অস্ট্রেলিয়া ৩ অক্টোবর: বনাম ভারত ১৪ নভেম্বর: বনাম জাপান ১৭ নভেম্বর: বনাম সিঙ্গাপুর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান