দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৬

দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ |
বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন হ্যারি কেইন। জার্মান ফুটবলে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ এই ফরোয়ার্ড। কেইনের রেকর্ডের রাতে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচে বুন্দেসলিগায় ১০০ ও ১০১তম গোলের দেখা পান তিনি। এর মাধ্যমে ভেঙে গেছে ১৯৭৭ সালে কোলনের ডিটার মুলারের রেকর্ড, যিনি ১০৩ গোল করতে নিয়েছিলেন ১২৯ ম্যাচ। মুলারের রেকর্ড ৩১ ম্যাচ আগেই পেছনে ফেললেন বায়ার্ন স্ট্রাইকার। বায়ার্নের জার্সিতে শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বায়ার্নের হয়ে ১৫৬ ম্যাচে করেছেন ১৫৬ গোল। কেইনের

এমন ইতিহাস গড়ার রাতে অবশ্য ম্যাচের সেরা তারকা ছিলেন মাইকেল ওলিসে। ফরাসি এই ফুটবলার হ্যাটট্রিক করে ইউনিয়ন বার্লিনের রক্ষণভাগকে দিশেহারা করে দেন। অক্টোবারফেস্ট উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলতে নামা বায়ার্ন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ১৮ মিনিটে জামাল মুসিয়ালার দুর্দান্ত শটে প্রথম গোল পায় বায়ার্ন। আলফনসো ডেভিসের বানিয়ে দেওয়া বল বক্সে পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই জার্মান মিডফিল্ডার। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কেইনের পা থেকে। বক্সে ওলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে কেইন নিজের ১০০তম গোল পূরণ করেন। প্রথমার্ধের বিরতির আগেই মুসিয়ালার পাস ধরে চমৎকার শটে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ওলিসে। দ্বিতমার্ধেও বায়ার্নের গোল উৎসব বজায়

থাকে। ৫৪ মিনিটে ওলিসের দুর্দান্ত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কেইন। ৬৭ মিনিটে মাঠে নেমেই ছয় মিনিটের মাথায় বায়ার্নের হয়ে প্রথম গোল করেন মরক্কোর তারকা ইসমাইল সাইবারি। এরপর ৭০ ও ৭৩ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে। প্রথমে অফসাইড ট্র্যাপ ভেঙে গোলকিপারকে পরাস্ত করেন, আর পরেরটি বক্সের বাইরে থেকে নেন বাঁকা শটে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান