ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিককে দলে ফিরিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদকে দেয়া হয়েছে বিশ্রাম।
শনিবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রেকর্ড সাড়ে ৩০০-র বেশি রান করার পর টেস্ট দলে ফিরলেন হৃদয়। এই ডানহাতি ব্যাটারের গত জুনে জিম্বাবুয়ে বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল, তবে পরবর্তী অস্ট্রেলিয়া সফরের দল থেকে তিনি বাদ পড়েন।
জাকের, যিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া সফরও করেছিলেন, অমিত হাসানের স্থানে দলে ফিরেছেন। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই
আবার সুযোগ পেলেন জাকের। এদিকে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নাহিদ রানাকে দলে রাখা হয়নি। বাশার ইঙ্গিত দিয়েছেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য এই ফাস্ট বোলারকে প্রস্তুত করার লক্ষ্য রাখা হয়েছে। আফগানিস্তান টেস্টে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। বিশ্রামের কারণে এই তালিকা থেকে বাদ পড়েছেন তাসকিন। স্পিন বিভাগে মূল ভরসা হিসেবে যথারীতি থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এ ছাড়া অফ-স্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে সফরে যাবেন। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে
নামবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম। ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।