আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৬

আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ |
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই বুট জোড়া তুলে রাখছেন না। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে উয়েফা নেশন্স লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের ২৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। গত আগস্টে এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন যে, হয়তো আগামী বছরটাই হতে যাচ্ছে তাঁর খেলোয়াড়ি জীবনের শেষ বছর। তবে তিনি জানান, এখনই জাতীয় দলকে বিদায় জানানোর বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। ফলে ফুটবল জাদুকর লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার

ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে অসংখ্য ট্রফি জিতেছে তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের ঝুলিতে এখনও ওঠেনি বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস বলেন, ‘তাঁর পারফরম্যান্সই আসল বিষয়, অতীতে কী হয়েছে তা এখন বিচার্য নয়। দলে এমন ১৩ জন খেলোয়াড় রয়েছে, যারা আগে আমার সঙ্গে কাজ করেছে। স্কোয়াডে ক্রিস অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই একজন। পারফর্ম করলে খেলবে, না করলে খেলবে না। তাঁর আলাদা একটি অবস্থান রয়েছে, তিনি পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন, তবে এটি আমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না।’ ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে জেসুসের অভিষেক

হতে যাচ্ছে। এরপর পর্তুগাল যথাক্রমে ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মোকাবিলা করবে। ঘোষিত পর্তুগাল স্কোয়াড: * গোলরক্ষক: দিয়োগো কোস্তা (পোর্তো), রুই সিলভা (স্পোর্টিং), সামুয়েল সোয়ারেস (বেনফিকা)। * রক্ষণভাগ: গনসালো ইনাসিও (স্পোর্টিং), জোয়াও কানসেলো (বার্সেলোনা), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো তাভারেস (লাসিও), নুনো মেন্দেস (প্যারিস সেন্ট জার্মেই), রেনাতো ভিগা (ভিয়ারিয়াল), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), তোমাস আরাউজো (বেনফিকা)। * মধ্যমাঠ: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও পালহিনহা (বেনফিকা), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট জার্মেই), রুবেন নেভেস (আল-হিলাল), ভিতিনহা (প্যারিস সেন্ট জার্মেই), বার্নার্দো সিলভা (রিয়াল মাদ্রিদ)। * আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর), ফাবিও সিলভা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্রান্সিসকো ট্রিনকাও (আল-আহলি), ফ্রান্সিসকো কনসেইসাও (ইউভেন্তুস), গনসালো রামোস (এসি

মিলান), জোয়াও ফেলিক্স (আল-নাসর), পেদ্রো নেতো (চেলসি), রাফায়েল লেয়াও (গ্যালাতাসারাই)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান