ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার: আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার: আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ |
আইনের অপপ্রয়োগ ঘটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন ও পরিবারের ওপর দায় চাপানোর সংস্কৃতি ক্রমশ বিষিয়ে তুলেছে সাধারণ মানুষের মনকে। রাঙামাটি জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি মো. রনি হোসেনের বৃদ্ধ, অসুস্থ ও শয্যাশায়ী বাবা মো. আব্দুল হাইকে গ্রেপ্তারের পর এমন প্রশ্নই এখন জেলার রাজনীতির মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ কাদেরিয়া বাহিনীর সাবেক এই প্রতিরোধযোদ্ধা নিজে একসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলা বা অপরাধের অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হলো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। ২০২৪ সালের জুনে মো.

রনি হোসেনকে সভাপতি এবং সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে দীর্ঘ প্রায় ৯ বছর দলটির নেতৃত্বে ছিলেন আবদুল জব্বার সুজন। দীর্ঘ সময় পর নতুন নেতৃত্ব এলেও সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও ক্ষমতার পালাবদলে রনি হোসেন এখন আত্মগোপনে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অপরাধের দায় তার স্বজনের ওপর বর্তাতে পারে না। অপরাধের স্পষ্ট তদন্ত ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করাই আইনের শাসন। কিন্তু ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে একজন অসুস্থ ও বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার করার ঘটনা আইনি নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের ফুললি ফান্ডেড স্কলারশিপের মুলা: উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা বিদ্যুৎ নিয়ে সরকারের হাহাকার, স্বেচ্ছাসেবক দলের নেতা চুরি করে ট্রান্সফরমার ৭ নেতার ফাঁসির রায়: সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক রোমান ভেগা, মেসির বিদায়ী ম্যাচের প্রস্তুতি হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে বাড়ছে সংকট, হুমকিতে বৈশ্বিক বাণিজ্য ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের শতাধিক স্থাপনা, কমেছে অস্ত্রের মজুত ব্রিকসে ভারতের স্বার্থ কোথায়, কেন জোটটিকে গুরুত্বপূর্ণ মনে করে নয়াদিল্লি ইসরায়েলের কাছে প্রতিরক্ষা সহায়তা চাইল সৌদি আরব ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার: আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় যুবলীগ চেয়ারম্যান পরশ: উই ডোন্ট কেয়ার! ব্রিং ইট অন! ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা