শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। মাঠে নামার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৯১ দিন। ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তার ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে। ফলে টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ৪০

বছর বয়সি এই ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে তার এই রেকর্ডের ব্যবধান আরও বাড়বে। তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩টি ওয়ানডেতে ভারতের এই কিংবদন্তি সংগ্রহ করেছেন ১৮ হাজার ৪২৬ রান—দুটিই বিশ্ব রেকর্ড। অন্যদিকে, টেলর এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি, মোট রান ৬ হাজার ৭০৪।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান