নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ |
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হওয়া সেই ভয়াবহ নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ওসামা বিন লাদেন সম্পর্কিত একশ পাতারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সত্তরটিরও বেশি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ সম্বলিত এই নথিগুলো থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের মতো দেশগুলোতে হামলার পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। ১৯৯৮ সালের আগস্ট মাসের একটি নথিতে দেখা যায়, লাদেন বিশ্বজুড়ে বড় ধরনের হামলার ছক কষছিলেন। ওই তালিকায় ভারতের নাম ছাড়াও পাকিস্তান, মিসর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং নাইজেরিয়ার কথা বলা হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো স্থান বা হামলার সুনির্দিষ্ট তারিখ সেসময় উল্লেখ করা হয়নি, তবে অন্তত ষাটটি দেশে

ছড়িয়ে থাকা অনুসারীদের মাধ্যমে হামলা চালানোর সক্ষমতা তার ছিল। মার্কিন প্রশাসনের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশকে একাধিকবার বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ইতিহাসের সেই কালো অধ্যায়ের আগের স্পর্শকাতর তথ্যগুলো জনসাধারণের সামনে আনতেই সিআইএ এই ফাইলগুলো উন্মুক্ত করেছে। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা