জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ |
কিলিয়ান এমবাপের দুর্দান্ত জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বার্নাবেউতে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে স্পর্শ করল হোসে মরিনহোর দল। আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে ধাক্কা খেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে নগর প্রতিদ্বন্দ্বী রায়োর বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের ধারায় ফিরল তারা। রিয়ালের হয়ে অন্য দুটি গোল করেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। রায়োর হয়ে বিরতির পর একটি গোল শোধ করেন সেরহিও কামেলিও। প্রথমার্ধেই ৩-০ গোলের সুবিধাজনক লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। জোড়া গোল করা কিলিয়ান এমবাপে ম্যাচ শেষে বলেন, ‘আগের ম্যাচে হারের পর এই জয় আমাদের

জন্য খুবই দরকার ছিল। আমরা প্রথমার্ধেই খেলা একরকম শেষ করে দিয়েছি, যা করা সহজ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর শারীরিক ও মানসিকভাবে দল যেভাবে পারফর্ম করেছে, তা সত্যি দারুণ।’ ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। কারেরাসকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয় গোলেও ছিল এমবাপের সরাসরি অবদান। রায়োর ফুটবলারদের কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনিসিউস জুনিয়র পাস বাড়ান এমবাপেকে। তার সঙ্গে দারুণ এক ‘ওয়ান-টু’ খেলে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো কারেরাস। প্রথমার্ধেই রিয়ালের হয়ে তিন নম্বর গোলটি করেন বেলিংহাম। বাঁ দিক থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ধরে চলতি

মৌসুমে নিজের তৃতীয় গোলটি তুলে নেন এই ইংলিশ তারকা। বিরতির পর ৫১ মিনিটে রিয়ালের একটি ভুলের সুযোগ নিয়ে এক গোল শোধ করে রায়ো। ভিনিসিউসের কাছ থেকে বল কেড়ে নিয়ে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন কামেলিও। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিরতির পর তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরকে মাঠে নামান মরিনহো। যোগ করা সময়ে কিলিয়ান এমবাপের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলের নেপথ্যে ছিলেন এই তরুণই। তার বাড়িয়ে দেওয়া বল নিখুঁত শটে জালে পাঠান এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার সপ্তম গোল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে? সাইবার সুরক্ষা আইন ফের সংশোধনের পথে: গুজব-অপতথ্যে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না ৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের