‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৬

‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৬ |
রিয়েল মাদ্রিদের আক্রমণভাগে তারকার অভাব নেই, কিন্তু প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া সেই ‘খুনি’ মেজাজের ভিনিয়ুস জুনিয়রকে খুঁজে পাচ্ছেন না জোসে মরিনিয়ো। কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে নিয়ে গড়া তারকাখচিত একাদশে ভারসাম্য আনার চেষ্টার মাঝেই আজ শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হচ্ছে রিয়েল। আর এই ম্যাচের আগেই নিজের সেরা ফর্মের ছায়া হয়ে থাকা ভিনিসিউসকে পুরনো সেই বিধ্বংসী রূপে ফেরার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জয়সূচক গোল করা কিংবা ২০২৪ সালের ফাইনালে আবারও লক্ষ্যভেদ—সব মিলিয়ে আধুনিক রিয়েল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা রূপকার ভিনিয়ুস জুনিয়র। তবে তার সঙ্গে এমবাপ্পে ও বেলিংহামকে একই ছকে এনে দলের সার্বিক ভারসাম্য রক্ষা করা রিয়েলের জন্য

রীতিমতো চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। কার্লো আনচেলত্তি, শাবি আলোনসো কিংবা আলভারো আরবেলোয়া—কেউই এই সমস্যার সমাধান বের করতে পারেননি। ফলে গত দুই মৌসুমে একে একে বার্নাব্যু ছাড়তে হয়েছে তাদের। সেই তারার মেলাকে এক সুতোয় বাঁধতেই প্রবীণ কোচ জোসে মরিনিয়োকে আবারও ডাগআউটে ফিরিয়ে এনেছে রিয়েল প্রশাসন। পর্তুগিজ এই কোচ মেনে নিয়েছেন কাজটা কঠিন, তবে সমাধান তিনি বের করবেনই। ইন্টার মিলানের বিরুদ্ধে গত ম্যাচে ভিনিসিউসকে উঠিয়ে নেওয়ার সময় গ্যালারি থেকে দুয়ো দেয় দর্শকরা। তবে মরিনিয়ো ব্রাজিলের এই তারকার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘ও এখন সেরা ফর্মে নেই, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু ও সেরা রূপে ফিরতে অক্লান্ত পরিশ্রম করছে। নিজের দিনে ভিনি একাই ম্যাচ শেষ

করে দেওয়ার ক্ষমতা রাখে।’ লা লিগায় গত সপ্তাহে রিয়েল বেতিসের কাছে হেরে ধাক্কা খেয়েছে রিয়েল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট তালিকার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছেন না মরিনিয়ো ও তার শিষ্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান