ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ September, ২০২৬

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৬ |
দুবাইয়ে বৃহস্পতিবার নারী এশিয়া কাপ টি-টোয়েন্সির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে টাইগ্রেসদের। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার শেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছিল ভারত। ওই সময় পর্যন্ত প্রতিপক্ষ ব্যাটারদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল বাংলাদেশ, যদিও ফিল্ডিংয়ে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে তারা। শেষ ৫ ওভারে ৫৩ রান তুলে ৬ উইকেটে ১৪৯ রানের প্রতিযোগিতামূলক পুঁজি গড়ে ভারত। জীবন পেয়ে তার পূর্ণ সুযোগ কাজে লাগান শেফালি বর্মা। ৪০ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হন তিনি। এছাড়া শেষ দিকে

হারমানপ্রীত কৌর (অপরাজিত ২৪), রিচা ঘোষ (২১) ও দীপ্তি শর্মার (৬ বলে অপরাজিত ১৩) কার্যকারী ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত হয় ভারতের। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পান। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই জয়ের মানসিকতা দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ জয়ের চেষ্টার চেয়ে বড় ব্যবধানে হার বাঁচানোর দিকেই যেন তাদের মনোযোগ বেশি ছিল। পাঁচ নম্বরে নেমে স্বর্ণা আক্তার ১৮ বলে অপরাজিত ২২ রান করলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই হাতছাড়া হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৫ রানের প্রয়োজন থাকলেও বাংলাদেশের শীর্ষ

সারির ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। দিলারা আক্তার (২৬ বলে ২১), জুয়াইরিয়া ফেরদৌস (১৮ বলে ১৪) ও শোর্ভনা মোস্তারি (২৪ বলে ১৮) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (১৭ বলে ১৯) দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। পুরো টুর্নামেন্টজুড়েই অফফর্মে থাকা জ্যোতির ঝুলিতে ৪ ম্যাচ থেকে এসেছে মাত্র ৫৬ রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা ২৬ রানে ৩টি এবং নন্দিনী শর্মা ২ টি উইকেট শিকার করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ভারতের সঙ্গে বাংলাদেশের টানা নবম পরাজয়, যা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে চলে আসছে। এশিয়া কাপের গত আসরের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। ২০২৪ সালে শ্রীলঙ্কার কাছে হারানো শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে

আগামী রবিবারের ফাইনালে মাঠে নামবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান