ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন হয়েছে।
আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় সেখানে জড়ো হতে দেখা যায়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বক্তব্যে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম বা উপস্থিতি নেই— দাবি করা হয়েছিল। তবে ১ নম্বর গেট এলাকায় বড় আকারের এই জমায়েতের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের।
কীভাবে প্রশাসনের নাকের ডগায় ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শোডাউনে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথে সংগঠনটির এমন প্রকাশ্য কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যেই কীভাবে এতসংখ্যক নেতাকর্মী এক
জায়গায় জড়ো হয়ে প্রকাশ্য কর্মসূচি পালন করলেন। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে অবগত ছিল কি না, থাকলে তাদের ভূমিকা কী ছিল—তা নিয়েও জানতে চাওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
জায়গায় জড়ো হয়ে প্রকাশ্য কর্মসূচি পালন করলেন। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে অবগত ছিল কি না, থাকলে তাদের ভূমিকা কী ছিল—তা নিয়েও জানতে চাওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।





