বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) সম্প্রতি এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন চুক্তি কাঠামোর আওতায় বাতিল করা হয়েছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট ব্যবস্থা। পাশাপাশি বেতনসীমার অর্থ কীভাবে ব্যয় করবে, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয়েছে বাড়তি স্বাধীনতা। তবে এই পরিবর্তনের সবচেয়ে বেশি সুবিধা এখনো বিদেশি ক্রিকেটাররাই পাচ্ছেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। আসন্ন মৌসুমকে সামনে রেখে হোবার্ট হারিকেনসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন জাম্পা। এর মাধ্যমে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। আগামী ১২ ডিসেম্বর শুরু হওয়ার কথা নতুন বিগ ব্যাশ মৌসুমের। এরই মধ্যে বড় অঙ্কের চুক্তিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। অন্যদিকে, গত মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স

করা ফিন অ্যালেনও বড় চুক্তি পেতে পারেন বলে আলোচনা রয়েছে। নতুন কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করে জাম্পা বলেন, বিদেশি ড্রাফট ও অর্থ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে আলোচনা চলছিল। স্থানীয় ক্রিকেটাররা আশা করেছিলেন, পরিবর্তিত ব্যবস্থায় তারা বেশি লাভবান হবেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। তার মতে, নতুন নিয়মেও বিদেশি খেলোয়াড়দের জন্যই তুলনামূলক বেশি সুবিধা তৈরি হয়েছে। এদিকে মঙ্গলবার বিগ ব্যাশকে বেসরকারি মালিকানায় দেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন রেনেগেডসই হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি, যেটি বিক্রি করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করছেন জাম্পা। বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতি যে লিগের জন্য ইতিবাচক, সেটিও স্বীকার করেছেন তিনি। বেন

স্টোকসের মতো তারকাদের বিবিএলে খেলা প্রতিযোগিতার মান বাড়াবে। তবে একই সঙ্গে বেসরকারি বিনিয়োগের সুফল স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও সমানভাবে পৌঁছানো উচিত বলে মনে করেন তিনি। জাম্পার ভাষায়, বর্তমান পরিস্থিতি কিছুটা দ্বিমুখী। অস্ট্রেলিয়া দলের প্রতিষ্ঠিত ক্রিকেটাররা চুক্তির কারণে একদিকে শক্ত অবস্থানে রয়েছেন। অন্যদিকে, ড্রাফট ব্যবস্থা না থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলো এখন নির্দিষ্ট বিদেশি খেলোয়াড়কে দলে নিতে বেশি অর্থ ব্যয় করতে পারছে। ফলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কম হলেও তাদের পেছনে বড় অঙ্কের অর্থ যাচ্ছে। স্থানীয় খেলোয়াড়রা যে পারিশ্রমিক ও সুযোগকে নিজেদের প্রাপ্য মনে করেন, বাস্তব চিত্র অনেকটাই তার বিপরীত। হোবার্টে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছিলেন জাম্পা। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের জন্য হোবার্ট হারিকেনসকেই

সবচেয়ে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ৩৪ বছর বয়সি জাম্পা বিগ ব্যাশের অন্যতম সফল স্পিনার। এখন পর্যন্ত ১২১ ম্যাচে তার সংগ্রহ ১৩৮ উইকেট, আর ইকোনমি রেট ৭.২৮। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান