আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ |
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে গত আগস্ট মাসে ৫ হাজার ২০৯ জন ইসরাইলি দখলদার জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের মঙ্গলবারের (০১ সেপ্টেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে দুজন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ শিশুসহ ১১৪ জন আটক হয়েছেন। এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি পুলিশের প্রত্যক্ষ সুরক্ষায় পুরো আগস্ট মাসজুড়েই আল-আকসা চত্বরে ও এর গেটের আশপাশে দখলদারদের হানা এবং ইহুদি ধর্মীয় আচার পালনের ঘটনা অব্যাহত ছিল। এর মধ্যে গত ১৩ আগস্ট একদিনেই রেকর্ড সংখ্যক ৭৫১ জন দখলদার সাইটটিতে প্রবেশ করেন। পাশাপাশি ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় প্রবেশে বাধা দিতে

পাঁচটি নিষেধাজ্ঞা জারি করে ইসরাইলি কর্তৃপক্ষ। সামরিক দমনপীড়নের অংশ হিসেবে এই সময়টায় ফিলিস্তিনিদের ওপর চালানো বিভিন্ন হামলায় দুজন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর দখলদারদের ৪৪টি হামলা নথিভুক্ত করা হয়েছে। জেরুজালেমজুড়ে বাড়িঘর ও সম্পদ ধ্বংসের ৪০টি অভিযান চালানোর পাশাপাশি ৮৬টি ভাঙচুর বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নেসেট নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোকে খুশি করতেই উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদ চত্বরসহ অধিকৃত জেরুজালেমকে ইহুদীকরণ এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলার জন্যই এসব চক্রান্ত চলছে।

ফিলিস্তিনিরা তাদের প্রস্তাবিত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে বহুদিন যাবত দাবি করে আসছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে নিয়মিত সামরিক অভিযান, গ্রেফতার এবং ফিলিস্তিনিদের ওপর হামলা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা