মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ August, ২০২৬

মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ August, ২০২৬ |
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র দুই জনকে আটক করেছে পুলিশ। আজ ৩০শে আগস্ট রোববার দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, শনিবার রাতে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুই ব্যক্তিকে। আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে। জব্দ করা অস্ত্রের মধ্যে আছে দেশে তৈরি দুইটি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি

এলজি। উল্লেখ্য, মহেশখালীর দুর্গম পাহাড়ে বহু বছর ধরে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন হয়ে আসছে। দেশীয় কারিগরদের হাতে উৎপাদিত এসব অস্ত্র ছড়িয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং অপরাধকর্মে ব্যবহৃত হয়। বিদেশি অস্ত্রের দাম অনেক বেশি এবং সংগ্রহ করা কঠিন বলে দেশে উৎপাদিত স্বল্পমূল্যের এসব অস্ত্র নিম্ন ও মধ্যমসারির সন্ত্রাসীরা কিনে নেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, গত ২১শে আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি

চালানো হয়েছে বলে জানান তিনি। মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা