ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তির পর তাদের হাতে তেল-সম্পদ তুলে দেওয়া হলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
২৯শে আগস্ট, শনিবার প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, আমেরিকার কাছে হাজার কোটি ব্যারেল তেল হস্তান্তরের চুক্তির পরও প্রাকৃতিক সম্পদের মালিকানা দেশের হাতেই থাকবে।
এই ঐতিহাসিক ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উন্নয়ন করা হবে। ১৭টি কৌশলগত তেলক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং জ্বালানি খাতের বিস্তারে আটটি নতুন তেল ব্লক তৈরি করা হবে।
চুক্তি অনুযায়ী আমেরিকায় বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল থেকে ১৯ ডলার কারাকাস পাবে, যা থেকে বছরে প্রায়
২০৯ বিলিয়ন ডলার আয় হতে পারে। রদ্রিগেজ জানান, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সুরক্ষায় বিদেশী প্রযুক্তি ও মূলধন ব্যবহার করা হলেও মূল সম্পদ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে থাকবে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল খাতের অবকাঠামো পুনর্গঠন করা হবে। শেভরনসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং তখন থেকেই কারাকাস ওয়াশিংটনের চাপে রয়েছে।