ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত
নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, এখনো পর্যটকসহ নিখোঁজ অন্তত ৮২৬
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের
লর্ডস টেস্টের প্রথম দিনেই ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এল রাজনীতি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার টিভিতে দেখানোর জেরে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ‘স্কাই স্পোর্টস’–এর ওপর বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্ষোভ এতটাই চরমে উঠেছিল যে, প্রতিবাদ জানাতে বিরতির পর দল মাঠে না নামানোর ভাবনাও পিসিবির মাথায় খেলে গিয়েছিল!
ক্রিকইনফো জানিয়েছে, লর্ডস টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নবিরতির সময় স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাশিম খানের ১৮ মিনিটের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইক অ্যাথারটনের নেওয়া সেই সাক্ষাৎকারে তারা জানান, তিন বছর ধরে কারাগারে থাকা তাঁদের বাবার শারীরিক অবস্থা ভালো নয় এবং তারা তাঁর
জীবন নিয়ে মারাত্মক শঙ্কায় আছেন। সাক্ষাৎকারটি দেখানোর আগেই টের পেয়ে পিসিবি স্কাই স্পোর্টসকে কড়া বার্তা পাঠায়। পিসিবির হুমকি ছিল পরিষ্কার—এই সাক্ষাৎকার দেখালে পাকিস্তান দল বিরতির পর আর মাঠেই নামবে না। পিসিবির এমন শক্ত অবস্থানের মুখে চ্যানেলটি খানিকটা সময় সম্প্রচার আটকে রাখে। তবে শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি টিভিতে প্রচার করা হয়। সব নাটকীয়তা পেছনে ফেলে অবশ্য নির্ধারিত সময়েই খেলায় ফেরেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবি শুধু টিভি চ্যানেলের ওপর খেপে শান্ত থাকেনি; যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে নালিশ জানানোর চিন্তাভাবনা করছে। উল্লেখ্য, পাকিস্তানে এই সিরিজের টিভি সম্প্রচারক ‘পিটিভি’ কিন্তু অ্যাথারটনের তৈরি করা ওই সাক্ষাৎকারটি নিজ দেশের দর্শকদের দেখায়নি। বেশ কিছুদিন ধরেই কারাগারে থাকা ইমরানের স্বাস্থ্য ও
চিকিৎসা নিয়ে বেশ টানাপোড়েন চলছে। পরিবার ও তাঁর বোনদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে তাঁকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভারতের অধিনায়কদের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ইমরানের সুচিকিৎসা নিশ্চিতের আবেদন জানিয়েছেন। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, জেলে ইমরানের কোনো কষ্ট হচ্ছে না এবং এ পর্যন্ত তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা ৯০০ বার তাঁর সঙ্গে দেখা করেছেন। মাঠের খেলা চলাকালেই এই পর্দার পিছনের লড়াই লর্ডস টেস্টের উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।