ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।
বুধবার (২৬ আগস্ট) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইউরোপ সহায়তা দিতে প্রস্তুত।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত ও পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট সেবা কোপার্নিকাস সক্রিয় করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে সমবেদনা জানিয়ে বলেন, প্রতিবেশী দেশটির পাশে থাকতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দুই দেশের সংশ্লিষ্ট দলগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বন্যাকে ‘অত্যন্ত ভয়াবহ’ উল্লেখ করে অঞ্চলটিতে থাকা কানাডীয়
নাগরিকদের জরুরি সতর্কতা পেতে সরকারি সেবায় নিবন্ধনের আহ্বান জানিয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় তিনি সমর্থনের কথাও জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নেপাল ও চীনের তিব্বতে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে নেপালের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা বলেছেন। জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থাগুলো জরুরি সরঞ্জাম ও কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। সূত্র: সিএনএন