যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা। এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে গন্তব্যের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। বিমানটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন। আলাস্কান কমান্ড

জানিয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট, যাতে মোট আটজন ছিলেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে কেউ বেঁচে নেই। কমান্ডের বিবৃতি অনুযায়ী, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি একটি বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের