আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
আয়ারল্যান্ডে একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। স্ত্রী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে তিনি ‘স্ট্র্যানকালি ক্যাসল’ নামে ১৯ শতকের এই দুর্গটি কেনেন বলে জানিয়েছে দ্য আইরিশ টাইমস। প্রতিবেদন অনুযায়ী, দুর্গটি কিনতে জাকারবার্গকে ২ কোটি থেকে ৩ কোটি ইউরো গুণতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর সর্বোচ্চ মূল্য প্রায় ৪২৯ কোটি টাকা। তবে চূড়ান্ত দাম প্রকাশ করা হয়নি এবং লেনদেনটি এখনো আয়ারল্যান্ডের সম্পত্তি মূল্য নিবন্ধনে ওঠেনি। দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের ব্ল্যাকওয়াটার ভ্যালিতে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত দুর্গটি মেটার ডাবলিনের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। জাকারবার্গের এক মুখপাত্র বলেন, ‘মেটার আন্তর্জাতিক সদর দপ্তর আয়ারল্যান্ডে থাকায় মার্ক ও তার পরিবার

এই দুর্গে সময় কাটানোর জন্যও উচ্ছ্বসিত।’ স্ট্র্যানকালি ক্যাসলটি প্রায় ১৮৩০ সালে সাবেক ব্রিটিশ এমপি জন কেইলির জন্য নির্মাণ করা হয়। গথিক স্থাপত্যশৈলীর এই দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। দুর্গটি এতটাই বিশাল যে, এর রান্নাঘর থেকে খাবার ঘরে যেতে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে। প্রায় ২৫ বছর আগে দুর্গটি কিনেছিলেন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। পরে তারাই জাকারবার্গের কাছে এটি বিক্রি করেন। দম্পতি এক বিবৃতিতে জানান, দীর্ঘ ২৫ বছর এই ঐতিহাসিক বাড়ির যত্ন নেওয়ার পর তারা এটি নতুন মালিকের হাতে তুলে দিতে পেরে আনন্দিত। তারা আশা করছেন, জাকারবার্গ ও তার পরিবারও দুর্গটির

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রাখবেন। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ২১ আগস্টের হত্যাকাণ্ড: তারেক যদি মাস্টারমাইন্ড না হন, প্রকৃত হামলাকারী কারা? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া