ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী?
কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু
সরু সিঁড়ি, নেই জরুরি বহির্গমন পথ, কলকাতার হোটেল নিয়ে নানা প্রশ্ন
ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প
কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত
নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার প্রতিক্রিয়া কী?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহকারী নাটালি হার্পকে ঘিরে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে বিরক্ত ও হতাশ হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— এমটাই জানিয়েছে সংবাদমাধ্যম সেমাফোর। ট্রাম্প ও হার্পের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি হোয়াইট হাউসেও অস্বস্তি তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত রোববার মার্কিন সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ট্রাম্প ও নাটালি হার্পকে নিয়ে রসিকতা করে বক্তব্য দেন। ডেমোক্র্যাট এ সিনেটরের দাবি, ৮০ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট তার ৩৫ বছর বয়সি সহকারী নাটালি হার্পের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে পড়েছেন, যা তাকে বিভ্রান্ত করেছে।
পরদিন সোমবার হোয়াইট হাউস বিষয়টিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দেয়। যদিও
সরকারি নানা অনুষ্ঠান ও সফরে ট্রাম্পের পাশে হার্পকে নিয়মিত দেখা যাচ্ছে। তাদের এ ঘনিষ্ঠতা দুজনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার গুঞ্জনও সৃষ্টি করেছে। সম্প্রতি সরকারি নানা অনুষ্ঠানে ট্রাম্পের পাশে স্ত্রী মেলানিয়ার টানা অনুপস্থিতি এ গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। সিনেটর জন অসফ বলেন, ‘প্রেসিডেন্ট নিজের যে কাজ, সেটা করতে চান না। বরং তিনি নিজের বলরুম তৈরি করতে চান এবং কাতারের আমিরের উপহার দেওয়া অরক্ষিত উড়ন্ত প্রাসাদে (নতুন এয়ারফোর্স ওয়ান) নাটালিকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চান।’ ট্রাম্প-ঘনিষ্ঠ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা অসফের এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল জন অসফকে ‘বিব্রতকর, মেয়েলি স্বভাবের একজন থিয়েটারকর্মী’ বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন,
‘জন অসফ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চরিত্রে অভিনয় করার ভান করছেন।’ ইংল জোর দিয়ে বলেন, ‘নাটালি হার্প প্রেসিডেন্ট ট্রাম্পের দলের সবচেয়ে বিশ্বস্ত ও কঠোর পরিশ্রমী সহকারীদের একজন। গুরুত্বহীন, ব্যর্থ লোকটি (জন অসফ) কী বললেন, তাতে কারও বিন্দুমাত্র পরোয়া নেই।’ হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভ চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর অসফকে ‘রাজনীতির সবচেয়ে বড় ‘কাকল্ড’ (যার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছেন) ও ব্যর্থ ব্যক্তি’ বলে আখ্যায়িত করেছেন। চেউং আরও বলেন, ‘দেশের জন্য কাজ করা পরিশ্রমী মানুষদের হেয় না করে, জনের (অসফ) উচিত নিজের অন্তরের দিকে তাকানো এবং নিজেকে প্রশ্ন করা—কেন তিনি একজন দুঃখী ও হতাশাগ্রস্ত মানুষ, যিনি এ দেশকে ঘৃণা করেন।
এর কারণ হলো, তিনি একজন উগ্রপন্থি ন্থী ডেমোক্র্যাট।’ গত সোমবার ওভাল অফিসে একজন নারী সাংবাদিক ট্রাম্পের কাছে জন অসফের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন। বরং তিনি ওই সাংবাদিকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন ও অসফকে কটাক্ষ করেন। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক ব্যক্তি তাদের বলেছেন, ‘(ট্রাম্পের) এ আক্রমণাত্মক পালটা প্রতিক্রিয়ার একটি কারণ, ফার্স্টলেডি এসব বিষয় পছন্দ করেন না।’ ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক হার্প কয়েক বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাকে তার সঙ্গে খুব বেশি দেখা যাচ্ছে।