কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬ |
ভারতের কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার (১৮ আগস্ট) গভীর রাতের এই আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন, তারা এসএসকেএম (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রাত প্রায় ২টা নাগাদ হোটেলের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের একাধিক ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার তৎপরতা। দমকলকর্মীরা হোটেলের ভেতর থেকে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং এক শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা

এএনআইর বরাতে জানিয়েছে, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনে নিহত নয়জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, আগুনের পাশাপাশি ঘন ধোঁয়া প্রাণহানির অন্যতম কারণ হয়ে থাকতে পারে। গভীর রাতে হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি বুঝতে অনেকেরই দেরি হয়। ফলে বের হওয়ার আগেই হোটেলের বিভিন্ন অংশ ঘন ধোঁয়ায় ভরে যায়। মৃতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। আগুন লাগার সঠিক কারণও এখনো জানা যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে নিউমার্কেট থানার পুলিশ। আগুনের কারণ ও হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, দুদিন

আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই হোটেলে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নতুন কূটনৈতিক ফাঁদ? শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সরু সিঁড়ি, নেই জরুরি বহির্গমন পথ, কলকাতার হোটেল নিয়ে নানা প্রশ্ন ২ হাজার টাকার জন্য খুন, বাথরুমে মিললো ছুরি ‘টেলিভিশনের খবরে জানতে পারি, আমার বাবা বন্দুকযুদ্ধে নিহত’ জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা শেখ হাসিনার ‘মহিলা বাস’ এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩