‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলতে কেবল ব্যক্তিগত পরিকল্পনার চেয়েও বেশি কিছুর প্রয়োজন হবে বলে মনে করছেন বাংলাদেশ পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদ। তবে গত কয়েক বছর ধরে যে প্রক্রিয়ায় তিনি সাফল্য পাচ্ছেন, সেটির ওপরই আস্থা রাখছেন এই গতি তারকা। বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বিপজ্জনক ট্রাভিস হেডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। তবে হেড বা স্বাগতিকদের অন্য কোনো ব্যাটারের বিপক্ষে অলৌকিক কিছু করার চিন্তা করছেন না তাসকিন। সোমবার ডারউইনে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সে (হেড) বিশ্বের সেরা ব্যাটারদের একজন, তবে শেষ পর্যন্ত এটি তো ব্যাট ও বলের খেলা।

গত কয়েক বছর ধরে আমি যেভাবে কাজ করে আসছি, নিজের সেই প্রক্রিয়াই অনুসরণ করব। কাজটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি কিছু আমার করারও নেই। আমি আমার প্রক্রিয়ায় অবিচল থাকব, দেখা যাক কী হয়।’ অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যাটারের জন্যই পরিকল্পনা থাকবে জানিয়ে তাসকিন বলেন, তবে মাঠের কন্ডিশন ও নিজেদের পারফরম্যান্সের ওপরই শেষ পর্যন্ত সাফল্য নির্ভর করবে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামব। তবে সেটা নির্ভর করবে কন্ডিশন এবং পিচের আচরণের ওপর। পুরো বিষয়টিই নির্ভর করছে আমরা মাঠে কতটা সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি তার ওপর। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদেরও দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।’ দলীয় ইনজুরি

প্রসঙ্গে এই পেসার বলেন, ‘সত্যি বলতে আমরা তাদের মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে, যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একটি বড় হুমকি। দুর্ভাগ্যবশত সে ইনজুরিতে পড়েছে।’ ‘তবে আমার এবং দলের আরও কিছু বোলারদের ভালো করার মতো কিছুটা অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা বোলারদের জন্য এটি একটি দারুণ সুযোগ। রানা ও শরিফুল থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত, তবে এখনও আমরা ভালো কিছুর আশা করছি,’ যোগ করেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারদের খেলা দেখে বেড়ে ওঠা তাসকিনের জন্য এই সিরিজটি ব্যক্তিগতভাবেও বেশ অর্থবহ। এবার তাদের ঘরের মাঠেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। তাসকিন বলেন, ‘আমি ক্রিকেটের বড় ভক্ত ছিলাম। তখন আমি কেবল স্কুলের ছাত্র। শৈশব

থেকেই আমি অস্ট্রেলিয়া দল, তাদের দুর্দান্ত পেসার ও কিংবদন্তি খেলোয়াড়দের খেলা দেখে আসছি। এখন তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, তাই আমি সত্যিই রোমাঞ্চিত।’ অস্ট্রেলিয়ার কোন বোলারদের সবচেয়ে বেশি পছন্দ করেন—এমন প্রশ্নের জবাবে তাসকিনের মুখে সবার আগে উঠে আসে মিচেল স্টার্কের নাম। হেসে তাসকিন বলেন, ‘মিচেল স্টার্ক!’ স্টার্কের পাশাপাশি জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও স্কট বল্যান্ডের নামও নেন তিনি। একই সঙ্গে ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ২০১৫ বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় খেলার স্মৃতিও স্মরণ করেন তাসকিন। তিনি আরও বলেন, ‘বোলিং করার জন্য অস্ট্রেলিয়া আমার প্রিয় জায়গা। আমি তাদের সবার খেলাই দেখি: স্টার্ক, হ্যাজলউড, কামিন্স, এমনকি বল্যান্ডও দারুণ করছে। তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেলে

আমি অবশ্যই করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প