রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ। সবার অপেক্ষা ছিল বিশ্বতারকাকে একনজর দেখার। কিন্তু শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বদলে হাজির হন অন্য এক বর-কনে। স্থানীয় সময় শনিবার বিকেলে ফুনশাল ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক মানুষ ক্যামেরা ও মোবাইল ফোন হাতে অপেক্ষা করছিলেন। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও সম্ভাব্য ভেন্যু হিসেবে মাদেইরার নাম প্রকাশিত হওয়ার পরই এই কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণ পর ক্যাথেড্রালে বিয়ের জন্য আসেন নিকোল ও ফাবিও। কনে নিকোল যখন গির্জার দিকে এগিয়ে যান, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় ছিল চোখে

পড়ার মতো। তবে নিকোলকে দেখেই অপেক্ষমাণদের বুঝতে বাকি থাকেনি—তারা রোনালদোর বিয়ের সাক্ষী হতে আসেননি। পরে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে শুভেচ্ছা জানিয়ে তারা জানায়, রোনালদোর বিয়ের গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের উপস্থিতি ছিল। এমন পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হয়নি বলেও জানানো হয়। ভিড় এতটাই বেশি ছিল যে নিকোলের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। তবে এই গুঞ্জনের পেছনে ভিত্তি একেবারে ছিল না, এমনটাও বলা যায় না। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হতে পারে। প্রতিবেদনে শুধু বিয়ের তারিখ ও স্থান নয়, সম্ভাব্য সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে

আয়োজন এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমও একই ধরনের খবর প্রকাশ করে। শেষ পর্যন্ত অবশ্য এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। রোনালদোর পরিবারের পক্ষ থেকেও বিয়ের গুঞ্জনটি নাকচ করা হয়। তার বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজে যখন বিয়ের ঘোষণা দেননি, তখন কেন সবাই ধরে নিচ্ছেন যে তার বিয়ে হতে যাচ্ছে? রোনালদো নিজেও বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া দেখিয়েছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পোস্টে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে তিনি হাসির ইমোজি দেন। জর্জিনার আচরণেও বোঝা যায়, সেদিন তাদের বিয়ের কোনো আয়োজন ছিল না। সম্ভাব্য বিয়ের সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি

ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দেখা যায় বেশ সাধারণ পোশাকে। অর্থাৎ শেষ পর্যন্ত রোনালদো-জর্জিনার বিয়ের খবরটি গুজবই প্রমাণিত হয়েছে। তবে সেই গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়ের দিনটি হয়ে উঠেছে বেশ ব্যতিক্রমী। নিজেদের অতিথিদের পাশাপাশি তাদের বিয়েতে জড়ো হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ। এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম ‘দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরা’-কে রসিকতা করে বলেন, তাদের মনে হচ্ছে যেন তারাই এখন তারকা হয়ে গেছেন। রোনালদো ও জর্জিনার অবশ্য বিয়ের পরিকল্পনা রয়েছে। গত বছরের আগস্টে তাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ কবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ