বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
রোববার দুপুরে রোজারিওর এল প্রাদো কবরস্থানে সম্পন্ন হয়েছে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার চেষ্টা করা হলেও সেই গোপনীয়তা রক্ষা পায়নি। কবরস্থান এলাকায় ড্রোন উড়িয়ে শোকাহত পরিবারের ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মেসির আইনজীবীরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। এরপর পেরেস এলাকার রুট ৩৩-এর পাশে অবস্থিত বেসরকারি কবরস্থান এল প্রাদোতে পারিবারিকভাবে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও

পৌঁছান মেসি। সেখানে উপস্থিত ছিলেন তার মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোনসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। শেষকৃত্যকে ঘিরে কবরস্থানের নিরাপত্তাও ছিল কঠোর। শনিবার দুপুর থেকেই সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং কেবল অনুমোদিত যানবাহনকে ভেতরে ঢোকার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কবরস্থানের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায়। অভিযোগ রয়েছে, বুয়েনস আইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল এই ড্রোন ব্যবহার করে শোকাহত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে। রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমও ঘটনাটি নিশ্চিত করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই ব্যক্তিগত শোকের মুহূর্তে এভাবে ছবি ধারণের চেষ্টাকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সান্তা ফে

পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষকৃত্যে কোনো প্রকাশ্য শোকসভা থাকবে না। পরিবার চেয়েছিল, বাবার শেষ বিদায়টি যেন একান্ত ব্যক্তিগতভাবেই সম্পন্ন হয়। তবে কবরস্থানের বাইরে ভক্তদের ভালোবাসার কোনো কমতি ছিল না। মেসির প্রতি সমর্থন জানাতে অনেকেই সেখানে জড়ো হন। তাদের মধ্যে ছিলেন ১৫ বছর বয়সি লুকাস ব্লাঙ্কো, যিনি প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি

দিয়ে এসেছিলেন। তার মতো অনেক ভক্তের হাতে ছিল পোস্টার—‘মেসি শক্ত থাকুন’। ভক্তদের এই উপস্থিতি যেন কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা ও সমবেদনারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন’ সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ প্রতিদিন ঠিক কতটুকু রোদ পোহানো উচিত? যা বলছেন বিশেষজ্ঞরা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে আদালতে সামনে উঠে আসছে কাল্পনিক মামলা ও চার্জশিট গঠনের চিত্র আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির