অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ডারউইনে আজ ম্যাচের তৃতীয় ও শেষ দিনে এই ভরাডুবির মুখ দেখে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে করে টেস্ট সিরিজের আগে দলটির প্রস্তুতিতে বড় ধরনের ধাক্কা লাগল। আগের দিনের ২ উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমে আজ শেষ দিনে বাংলাদেশ আর মাত্র ৩৫ রান যোগ করতেই সব কটি উইকেট হারায়। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৬৩ রানের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলে ৯২

রানের লিড পেয়েছিল। গতকাল শেষ বিকেলে ওপেনার শাদমান ইসলাম ও অভিজ্ঞ ব্যাটার মোমিনুল হককে হারিয়েছিল বাংলাদেশ। শেষ দিনে সেই ধসের ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। আগের দিনের অপরাজিত ব্যাটার তানজিদ হাসানের ৪১ বলে করা ২২ রানই ছিল বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ও ইনিংসের সেরা রান। কারণ, তানজিদ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তানজিদের পর সর্বোচ্চ রান এসেছে তিনজনের ব্যাট থেকে—শাদমান, মোমিনুল ও মেহেদী হাসান মিরাজ, তিনজনই করেছেন মাত্র ৬ রান করে। টেস্ট সিরিজের মুখে ব্যাটারদের এমন বেহাল দশা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে বল হাতে তাণ্ডব চালান ক্যাম্পবেল থম্পসন। তিনি ১১ ওভার

বল করে ২টি মেডেনসহ ২৫ রান দিয়ে একাই তুলে নেন ৮টি উইকেট। এমন বড় হারের মধ্যেও বাংলাদেশ দলের জন্য একটি স্বস্তির খবর এসেছে তাইজুল ইসলামকে নিয়ে। প্রথম দিনে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে আঘাত পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, তাইজুলের অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং প্রথম টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বায়েজিদুল ইসলাম বলেন, ‘প্রথম দিনে আঘাত পাওয়ার পর তাইজুলের যে ব্যথা ও ফোলা ভাব ছিল, তা অনেকটাই কমে এসেছে। প্রথম টেস্টের আগে এখনো পাঁচ দিন বাকি আছে। ফলে তাঁর ইনজুরি নিয়ে কাজ

করার জন্য আমরা চার দিন সময় পাচ্ছি। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং প্রথম টেস্টে খেলতে পারবেন।’ আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২২ আগস্ট ম্যাকাইতে গড়াচ্ছ দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ