লিওনেল মেসির বাবা আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ August, ২০২৬

লিওনেল মেসির বাবা আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ August, ২০২৬ |
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দীর্ঘদিনের অসুস্থতা শেষে গত শুক্রবার রাতে নিজ শহর রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। লিওনেল মেসির পারিবারিক সূত্র রয়টার্সকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জীবনের শেষ কয়েকটি মাস রোসারিওর হাসপাতাল ও নিজ বাড়াতেই কেটেছে হোর্হের। এই কঠিন সময়ে স্ত্রী সেলিয়া এবং অন্য তিন সন্তান—রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল সর্বক্ষণ তার পাশে ছিলেন। বিশ্বকাপের পরপরই অসুস্থ বাবার পাশে থাকতে ছুটে এসেছিলেন মেসি। কিছুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে তিনি পুনরায় যোগ দেন ক্লাব ইন্টার মায়ামিতে, আর এক সপ্তাহ আগেই ফিরেছেন প্রতিযোগিতামূলক মাঠে। মেসির

পুরো ক্যারিয়ারেই হোর্হে ছিলেন ছায়ার মতো। বার্সেলোনায় ছেলের শুরুর দিনগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিলেন বড় এক অভিভাবক ও শক্তির উৎস। বহু বছর মেসির এজেন্ট বা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। বাবার সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা নিয়ে মেসি একবার বলেছিলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই যেকোনো কাজে বাবার সায় আমার খুব দরকার হতো। প্রতিটি ম্যাচ শেষেই বাবার কাছে জানতে চাইতাম, আমার খেলা কেমন লেগেছে।’ চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে প্রথম গোল উদযাপনের সময় আনন্দ আর বেদনার এক মিশ্র অনুভূতিতে মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। পরে সংবাদ সম্মেলনে কান্নার কারণ জানিয়ে মেসি বলেছিলেন, ‘কঠিন ও জটিল কিছু

দিন পার করার পর আবেগ ধরে রাখতে পারিনি। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না।’ এর কয়েক দিন পরই হোর্হে মেসির চিকিৎসাধীন থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল তার পরিবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান