ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস
ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা
ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ
ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো
সাঁতরে স্পেনে, সবাই আবার ফিরে গেলেন কেন?
স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট
গ্লাসগোতে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার পর নিজ নিজ দেশে না ফিরে নিখোঁজ হয়েছেন উগান্ডা ও পাকিস্তানের কয়েকজন অ্যাথলেট। ‘পালিয়ে যাওয়া’ এসব ক্রীড়াবিদদের খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিখোঁজ হওয়া অ্যাথলেটদের সবাই বক্সিং দলের সদস্য।
পুলিশ স্কটল্যান্ডের এক মুখপাত্র মঙ্গলবারে জানান, ‘কয়েকজন অ্যাথলেটের অনুপস্থিত থাকার বিষয়ে অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনা তদন্তে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে এবং হোম অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
উগান্ডার সংবাদমাধ্যম এনবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, তাদের ছয় সদস্যের বক্সিং দলের চারজনই দেশে ফেরার নির্ধারিত ফ্লাইটের আগে নিখোঁজ হন। নিখোঁজ হওয়া অ্যাথলেটদের একজন উক্ত প্রচারমাধ্যমকে জানিয়েছেন, তারা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পরিকল্পনা করছেন।
অন্যদিকে ‘পাকিস্তান
টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারে দেশে ফেরার নির্ধারিত ফ্লাইটে পাকিস্তানি এক বক্সারও হাজির হননি। কমনওয়েলথ গেমসের গত কয়েকটি আসরে এমন অ্যাথলেট পালিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় আয়োজিত আসরগুলোতে এ প্রবণতা বেশি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট গেমস শেষ হওয়ার এক মাস পরও প্রায় ৫০ জন অ্যাথলেট ও কর্মকর্তার খোঁজ মেলেনি এবং আরও ১৯০ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। উল্লেখ্য, ১১ দিনব্যাপী আয়োজিত এবারের গ্লাসগো আসরে ৭৪টি দেশ থেকে প্রায় ৩,০০০ অ্যাথলেট অংশ নেন।