ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
অশোক কুমার বিশ্বাস করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় তাঁর পরিবারের ভাগ্য বদলে দিয়েছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর স্বল্পমূল্যে রান্নার গ্যাস, কৃষকদের সরাসরি ভর্তুকিসহ বিভিন্ন সরকারি সুবিধা তাদের কৃষক পরিবারে কিছুটা স্বস্তি এনে দেয়। সেই কৃতজ্ঞতায় অশোকের মা-বাবা টানা তিনটি নির্বাচনে তাঁকে ভোট দেন। কিন্তু গত সপ্তাহে সেই ২৫ বছর বয়সী অশোক দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকায় মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া এ আন্দোলন ভারতের ক্ষুব্ধ ও বঞ্চিত তরুণদের কণ্ঠস্বর হয়ে ওঠে। সরকার প্রায় ২০ লাখ শিক্ষার্থীর জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করার পর আন্দোলনের সূত্রপাত। প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ

পাওয়ায় ফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে অশোকের ছোট ভাই অভিষেকও ছিলেন। ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় প্রবেশের অন্যতম প্রধান পথ এসব প্রতিযোগিতামূলক পরীক্ষা। কূটনীতিক, প্রশাসনিক কর্মকর্তা, কেরানি থেকে শুরু করে বনরক্ষী– হাজারো সরকারি পদে নিয়োগ নির্ভর করে কঠিন এসব পরীক্ষার ওপর। লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর এবং বিপুল অর্থ ব্যয় করে এসব পরীক্ষার প্রস্তুতি নেন। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪ সালের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কারণে অন্তত দুই ডজন জাতীয় পরীক্ষার ফল বাতিল হয়েছে। তবে এবারের ঘটনা কয়েক দশকের মধ্যে ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনের জন্ম দিয়েছে। দিল্লিসহ বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তাদের

অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অব্যবস্থাপনা লাখো তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। সরকারি চাকরির নিরাপত্তার স্বপ্নই তাদের একমাত্র ভরসা। চার বছর আগে অশোক নিজের রাজ্য বিহার থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী দিল্লিতে চলে আসেন। সেখানে স্নাতকোত্তর শেষ করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার কোচিংয়ে ভর্তি হন। বহুবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত পরীক্ষায় সফল হতে পারেননি। পরে তাঁর ছোট ভাই অভিষেকও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে যোগ দেন। এই দুই ভাইয়ের মতো হাজারো তরুণ মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে– অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি, যুব বেকারত্ব, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি। সরকারি তথ্য অনুযায়ী, ৩০ বছরের কম

বয়সী ভারতীয়দের বেকার হওয়ার আশঙ্কা দেশের গড় নাগরিকের তুলনায় প্রায় তিন গুণ। ফের আন্দোলন, সিজেপির সমর্থন এবার ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন এক ছাত্রনেতা। এ আন্দোলন সিজেপির সমর্থনও পেয়েছে। এর ফলে রাঁচিতে চলা বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তিনি গত রোববার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম

এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে, তার জের ধরেই এ বিক্ষোভের সূত্রপাত। শিক্ষার্থীদের মতে, এসব ঘটনায় বারবার তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে ২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!