ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তাম‘সেন্টার অফ এক্সিলেন্স।’- ভারতের ক্রিকেটের খোঁজ যারা রাখেন প্রত্যেকেই পরিচিত এই নামের সঙ্গে। বেঙ্গালুরুতে ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়দের দিয়ে বহু বছর ধরেই এই বিশেষায়িত সেন্টারে খেলোয়াড় তৈরি করে ভারত। মূলত ঘরোয়া ক্রিকেট থেকে পাওয়া মেধাবি রত্নদের গড়ে পিটে নেওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এর ফলে বিশ্ব ক্রিকেটে ভারতের পাইপলাইন এখন সবচেয়ে শক্তিশালী। প্রতিবেশি দেশের এই মডেল বাংলাদেশেও অনুসরণ করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলবল নিয়ে তাই বেঙ্গালুরুতে গিয়ে দেখে এসেছেন এই সেন্টার। ১ অগাস্ট সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা, পরিচালক শাহনিয়ান তানিম, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী ঘুরে দেখেন এই সেন্টার। সেখানকে সুযোগ সুবিধা

ও দর্শন অনুধাবন করেন। পরে তামিম ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটে উন্নয়নের। কীভাবে ভারত তাদের এই কাঠামো গড়ে তুলেছে সেটা নিয়ে বিশদ সহযোগিতা চায় বিসিবি। খুবই শিগগিরই ভারতীয়দের সহায়তায় বাংলাদেশেও সেন্টার অব এক্সলেন্স গড়ে তুলতে চান তামিম। আমিনুল ইসলাম বুলবুলের অধীনে থাকাকালীন বিসিবি ভারতের বিরোধীতা করে তিক্ততা বাড়িয়েছিলো, তামিম সেই তিক্ততা সরিয়ে নতুন করে সুসম্পর্ক করতে চান বলেও বার্তা দিয়েছেন। এদিকে ভারত সফরে গিয়ে বিসিসিআই’র কর্তাদের সঙ্গেও দেখা করেছেন তামিম। বাংলাদেশে ভারতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার ব্যাপারে অনুরোধ করেছেন। আগামী সেপ্টেম্বরে এফটিপিতে থাকলেও ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কিনা তা নিশ্চিত নয়। কারণ পুরো বিষয়টাই এখন রাজনৈতিক

ও নিরাপত্তাজনিত ইস্যু। ইউনুস সরকারের আমলে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না যাওয়াকে ভুল আখ্যা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলেন তামিম। তবে ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ভর করছে দুই দেশের সরকারের সম্পর্কের উপর। তামিম বা বিসিসিআই’র এখানে করার আছে সামান্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ