সাঁতরে স্পেনে, সবাই আবার ফিরে গেলেন কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

সাঁতরে স্পেনে, সবাই আবার ফিরে গেলেন কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
মরক্কো সীমান্ত পেরিয়ে সাঁতরে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় প্রবেশের পর আবার কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলসংখ্যক অভিবাসীর মরক্কোতে ফিরে যাওয়ার ঘটনা ইউরোপজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) অল্প সময়ের মধ্যে হাজারো অভিবাসী সাঁতরে বা বিভিন্ন উপায়ে সিউতায় প্রবেশ করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এ সময় সাগরপথে প্রাণহানির ঘটনাও ঘটে। পরে অধিকাংশ অভিবাসী স্বেচ্ছায় অথবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মরক্কোতে ফিরে যান। শনিবার (১ আগস্ট) স্পেন সরকার জানায়, অবৈধভাবে সিউতায় প্রবেশ করা প্রায় সব অভিবাসী এরই মধ্যে মরক্কোতে ফিরে গেছেন। কী কারণে এত বিপুলসংখ্যক মানুষ একযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইউরোপজুড়ে নতুন বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপে সীমান্ত

নিরাপত্তা ও অবৈধ অভিবাসন ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে অভিবাসনবিরোধী ডানপন্থী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে নতুন রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা চলছে। ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপিয়ান পিপলস পার্টির (ইপিপি) নেতা মানফ্রেড ভেবার জার্মান সংবাদমাধ্যম জেডডিএফ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউরোপের বহিঃসীমান্ত আরও কার্যকরভাবে সুরক্ষিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মরক্কোকে ঘিরে প্রশ্ন ইউরোপের কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের দাবি, মরক্কো অভিবাসন ইস্যুকে কূটনৈতিক চাপ সৃষ্টির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকতে পারে। তবে এ বিষয়ে মরক্কো সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, কঠোর নিরাপত্তাব্যবস্থার

মধ্যেও হঠাৎ বিপুলসংখ্যক মানুষের সীমান্ত অতিক্রমের চেষ্টা স্বাভাবিক নয়। ফলে ঘটনাটির পেছনে রাজনৈতিক বার্তা ছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। এর আগেও পশ্চিম সাহারা ইস্যুকে কেন্দ্র করে মরক্কো-স্পেন সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছিল। সেই প্রেক্ষাপটে সিউতায় অভিবাসীদের ঢল নতুন করে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। গুজবও ভূমিকা রাখতে পারে পর্যবেক্ষকদের একটি অংশের মতে, সাম্প্রতিক সময়ে স্পেনে অভিবাসন-সংক্রান্ত কিছু আইনি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর ফলে অনেক অভিবাসীর মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, সিউতায় প্রবেশ করলেই ইউরোপে বৈধভাবে বসবাসের সুযোগ মিলবে। তবে বাস্তবে সিউতা বা মেলিয়ায় প্রবেশ করলেই স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ পাওয়া যায় না।

সেখানে প্রবেশের পরও অভিবাসীদের কঠোর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। বিশ্লেষকদের মতে, পর্যাপ্ত খাদ্য, আশ্রয় ও নিরাপত্তার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে অনেক অভিবাসী পরে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে যান। ইইউর প্রতি ঐক্যের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের সহসভাপতি ক্যাটারিনা বার্লি জার্মান গণমাধ্যম টাগেসশাউ-কে বলেন, কোনো রাষ্ট্র যদি রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অভিবাসনকে ব্যবহার করে, তবে ইউরোপীয় দেশগুলোর উচিত ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ইউরোপকে বিভক্ত নয়, বরং আরও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সীমান্তে নজরদারি জোরদার সিউতার ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি ইউরোপীয় দেশ

সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করার পদক্ষেপ নিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস বলেন, অবৈধ অভিবাসন প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত কার্যকরভাবে সুরক্ষিত রাখা জরুরি। তিনি স্পেনকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান এবং জার্মানির সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের কথাও জানান। ফ্রান্সও স্পেন সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প