দ্রুত সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

দ্রুত সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
পায়ের পেশির (কাফ মাসল) চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। তবে সেখান থেকে দ্রুত সেরে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশ দলে ফিরেছেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার জানিয়েছে, ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে যুক্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বাঁ পায়ের পেশির চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে শেষ হওয়ায় ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” গত ১৪ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পান লিটন। শুরুতে চোটটি খুব একটা গুরুতর মনে না

হলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে খেলতে পারেননি তিনি। বাংলাদেশ ও সিঙ্গাপুরে চিকিৎসা ও একাধিক মেডিকেল পরীক্ষার পর ধারণা করা হচ্ছিল, অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন। তবে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অগ্রগতি দেখে সিরিজের প্রথম টেস্টের দলেই তাকে রাখা হয়েছে। দলের সঙ্গে যোগ দিতে রোববার ডারউইনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লিটনের। প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন

চৌধুরী, মুশফিক হাসান ও লিটন দাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প