অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবার টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) জন্য আলাদা অধিনায়কের কাঠামোয় ফিরে যেতে যাচ্ছে। সম্প্রতি ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্যের কথা জানানো হয়েছে। বিসিবির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করা হবে। পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস মিরাজের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকছেন। তাওহীদ হৃদয় হচ্ছেন সহ-অধিনায়ক! নতুন দায়িত্ব: টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে থাকা তাওহীদ হৃদয় ওয়ানডেতেও একই ভূমিকা পেতে পারেন। ভবিষ্যতের নেতৃত্ব: জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে

নেতৃত্ব দেওয়া এবং প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ার পরও জিম্বাবুইয়ের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখার কারণে হৃদয়কে ভবিষ্যতের অধিনায়ক ভাবছে বোর্ড। বিসিবি সূত্রমতে, প্রথমে শান্তর হাতেই আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করা হয়েছিল। তবে শান্তকে লাল বলের খেলায় পুরোপুরি মনোযোগ রাখার সুযোগ দিতে এবং লিটনকে সাদা বলের পরিকল্পনা সাজানোর স্বাধীনতা দিতে দুটি পৃথক ফরম্যাটের অধিনায়কত্ব বণ্টনের পথেই হাঁটছে বোর্ড। মিরাজের ব্যর্থতা এবং অতীত প্রসঙ্গ ২০২৫ সালের ১২ জুন শান্তর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হাসান মিরাজ। এমনকি চলতি বছরের এপ্রিলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ‘তার’ দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু ‘তার’ অধীনে বাংলাদেশ দল দেশের বাইরে

মাত্র ১৩টি ওয়ানডের মধ্যে ২টি জয় পায়, যা বোর্ডের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এর আগে ২০২২ সালে সাকিব আল হাসান (টেস্ট), তামিম ইকবাল (ওয়ানডে) এবং মাহমুদউল্লাহ (টি-টোয়েন্টি)—তিনজন আলাদা অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তিন ফরম্যাটেই পৃথক তিন অধিনায়কের যে পরীক্ষা শুরু হয়েছিল, তা থেকে সরে এসে এবার লাল ও সাদা বলের ভিন্ন দুই অধিনায়কত্বের নতুন অধ্যায়ে ফিরতে যাচ্ছে দেশের ক্রিকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!