হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, সাংবাদিকদেরও ছিল না কোনো প্রবেশাধিকার। তবে হোয়াইট হাউসে নেতানিয়াহুর পৌঁছানোর আগে জাতিসংঘের ইসরাইলি দূত দ্যানি দ্যানন সাংবাদিকদের জানান যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ইরান যুদ্ধ এই আলোচনার শীর্ষ এজেন্ডা হিসেবে রয়েছে। ইরান যুদ্ধ বন্ধ করা বা এর তীব্রতা কমিয়ে আনার বিষয়ে দুই নেতা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে দ্যানন বলেন, আজকের বৈঠকে এটিই এক নম্বর আলোচ্য বিষয় হবে এবং ইসরাইল যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি, হোয়াইট

হাউসের একজন কর্মকর্তা জানান, বৈঠকে লেবানন ও গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের