ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের
‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’
মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম
ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য
সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা
নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের তীব্র সমালোচনা করে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
মান্ডির সাংসদ কঙ্গনা ইনস্টাগ্রামে এই আন্দোলন এবং এর সঙ্গে যুক্তদের নিয়ে কটাক্ষ করেন। বিক্ষোভের ভাইরাল রিল এবং ভিডিওগুলোকে তিনি ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেন এবং সেগুলোকে কর্কশ ও অশোভন বলে বর্ণনা করেন।
তিনি বিক্ষোভকারীদের লালনপালন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’
অভিযোগ আছে, বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের উদ্দেশে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাদের ‘জেনারেশন গাটার’ আখ্যা দিয়ে তাদের আচরণেরও সমালোচনা করেন তিনি।
কঙ্গনার যুক্তি, নাগরিকরা কাউকে বরখাস্ত বা বহাল রাখার
সিদ্ধান্ত নিতে একটি নির্বাচিত সরকারকে ‘জোর করতে’ পারেন না। তিনি বলেন, বিক্ষোভকারীরা যদি ব্যবস্থাগত পরিবর্তন চান, তাহলে যন্তর-মন্তর থেকে শর্ত আরোপ করার বদলে ‘নিজেরাই নির্বাচনে দাঁড়ানো’ উচিত। তিনি দিল্লি পুলিশের প্রশংসাও করেন, তাদের একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করার কথা উল্লেখ করে। তার দাবি, ভবনের ভেতরে থাকা সাংসদরা আতঙ্কিত ছিলেন যে বিক্ষোভরত জনতা সহিংস হয়ে হামলা চালাতে পারে।