ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের
‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’
মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম
ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য
রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু
এক ব্যাগে পুরো পৃথিবী
টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার দাবি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় নির্ধারিত নৌপথের বাইরে চলে গেলে একটি নৌ-মাইনে আঘাত হেনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৬ জুন ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের নির্ধারিত নৌপথ অনুসরণের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করে তেহরান সতর্ক করেছিল যে, নির্ধারিত রুট অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজকে এর পরিণতি ও প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ইরানের নির্ধারিত নিরাপদ সামুদ্রিক করিডোর ত্যাগ
করে সতর্কতা উপেক্ষা করে অন্য একটি এলাকায় প্রবেশ করেছিল। এরপরই নৌ-মাইনের বিস্ফোরণে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইস্যুকে কেন্দ্র করে চলতি মাসে আবারও উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (MoU) উল্লেখিত যুদ্ধবিরতি আর কার্যকর নেই। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার
বিমান হামলায় ৫৯ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হওয়ার দাবি করা হয়। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী ছিলেন। এছাড়া ওই সময় আহত হন ১১৮ জন চিকিৎসাকর্মী এবং নিহত হন ২৬ জন চিকিৎসাকর্মী। সূত্র: মেহের নিউজ এজেন্সি, জাগোনিউজ