আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপ ফাইনাল শেষের উত্তপ্ত পরিস্থিতি গড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ শেষে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবের্তো আয়ালার দেওয়া ক্ষমা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। সেই সঙ্গে পুরো ঘটনা নিয়ে আয়ালার দেওয়া ব্যাখ্যাকে ‘মিথ্যাচার’ বলে দাবি করেছেন তিনি। গত সপ্তাহে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয় পায় স্পেন। ম্যাচ শেষের বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও অফিশিয়ালদের মধ্যে হট্টগোল শুরু হয়। তখন ওলমোর ঘাড়ের কাছে আয়ালাকে জোরালোভাবে ধাক্কা দিতে দেখা যায়। ঘটনার পর ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে নিজের সাফাই গেয়ে তিনি বলেন, “ওটা অন্য কিছুর চেয়ে একটা সাধারণ

ধাক্কা ছিল, যেভাবে প্রচার করা হচ্ছে সেভাবে কোনো ঘুষি ছিল না। ওটা মূলত ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়া ছিল, ব্যস এটুকুই। সামনে দেখা হলে আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়ে নেব।” তবে আয়ালার এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেননি ওলমো। ক্যাটালান সংবাদমাধ্যম ‘দিয়ারি দে তেরাসাকে’ দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই মিডফিল্ডার আয়ালার দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “যে ক্ষমা চেয়েও নিজের ঘুষিকে কোনো মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখানোর চেষ্টা করে, সে কখনোই অনুতপ্ত নয়। কারণ সে স্পষ্ট মিথ্যা বলছে। আমি তাকে কিচ্ছু বলিনি, তাই তার আলাদা করে ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।” নিজের অবস্থান পরিষ্কার করে এফসি বার্সেলোনার এই ২৮ বছর বয়সী তারকা আরও যোগ করেন, “আমাদের

আসল পরিচয় ভুল করায় নয়, বরং নম্রতা, সততা ও মর্যাদার সঙ্গে সেই ভুল স্বীকার করার সাহসের মধ্যে। আমার পরিবার, সন্তান ও ফুটবলপ্রেমীরা যখন আমাদের খেলা দেখে, আমি চাই তারা যেন আমাদের পারফরম্যান্স ও আচরণের জন্য গর্ববোধ করে। ফুটবলার হিসেবে আমরা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ, যা এক বিশাল দায়িত্ব এনে দেয়।” ম্যাচ শেষের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে দেখছে ফিফা। এই হাতাহাতিতে দুই দলের বেশ কয়েকজন জড়িয়ে পড়েছিলেন, যার মধ্যে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে স্পেনের আটটি ম্যাচের ছয়টিতেই মূল একাদশে খেলেছিলেন দানি ওলমো, যেখানে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!